সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে এনসিপি, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান ‎নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ‎‘অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর চকরিয়ায় পানিবন্দি মানুষের পাশে জামায়াত, খাদ্যসামগ্রী বিতরণে মোহাম্মদ শাহজাহান বন্যাকবলিত সাতকানিয়ায় পানিবন্দী মানুষের মাঝে চবি ছাত্রশিবিরের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন নিউ মার্কেটে বাসযাত্রীদের ত্রাস, ২২ মামলার আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে “ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মান।

 

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, মাও. মো. নাজমুল ইসলাম এবং অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে জেলার বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

আয়োজক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর