শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি জয়পুরহাটে এনসিপির পথসভা, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে জনসমাগম বন্দর থানায় গিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রমজানের ‘আত্মহত্যার চেষ্টা’: নেপথ্যে অভিনব নাটক এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী—হাসনাত আব্দুল্লাহ

রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারসংলগ্ন মোহাম্মাদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর নাম ভাঙিয়ে কম টাকায় চিকিৎসাসেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে জনতা আটক করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বন্দবেড় ইউনিয়নের বাগমারা গ্রামে গিয়ে অভিযুক্তরা কয়েকটি পরিবারের কাছ থেকে হাসপাতালের নাম ব্যবহার করে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন রংপুর জেলার খেজমত আলীর ছেলে তূর্য আহমেদ এবং জামালপুর জেলার শাহিন আলম।
খবর পেয়ে মোহাম্মাদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ঘটনাস্থলে এসে জানান, আটক ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কোনো ধরনের সম্পর্ক নেই এবং তাদের কাউকে এ ধরনের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটক দুই প্রতারককে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর