শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি জয়পুরহাটে এনসিপির পথসভা, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে জনসমাগম বন্দর থানায় গিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রমজানের ‘আত্মহত্যার চেষ্টা’: নেপথ্যে অভিনব নাটক এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী—হাসনাত আব্দুল্লাহ

শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জে নিজেদের পন্টুনের সামনের কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক সদস্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা এগারোটার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

নিখোঁজ ২৬ বছর বয়সী সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারই ছিল তার কাজ। গতমাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের কাজেও ছিলেন সাদিক।

তার বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রাম।

এ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাদিক গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন বলেও জানান তার সহকর্মীরা।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা জমে থাকে। এসব কচুরিপানা পরিষ্কারে কাজ করছিলেন নিখোঁজ সদস্যসহ তিনজন। স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

“সঙ্গে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী সামনের দিকে থাকা সাদিক পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করছি। কেননা, তিনি প্রশিক্ষিত ডুবুরি, কোনো আঘাত না পেলে তিনি এভাবে নিখোঁজ হতেন না।”

নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিস ছাড়াও কোস্টগার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে, বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে সাদিকের পরিবারের সদস্যরা শীতলক্ষ্যা নদীর ডালপট্টি ফায়ার ঘাটে এসেছেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল। তাকে নিখোঁজ পরিবারের সদস্যদের সান্তনা দিতে দেখা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর