রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করবে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ কার্ড নয়, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকটের স্থায়ী সমাধান চান মামুনুল হক অর্থসংকটে থমকে যাচ্ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে রিজভীকে নিয়ে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়ার অর্জন বাউফলবাসীর পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার সাফল্য প্রমাণ করে, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে পারে।

তিনি বলেন, কোরআনের শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। কৃতী ও মেধাবী সন্তানদের উৎসাহ-প্রেরণা দিলে তারা ভবিষ্যতে আরও বড় অর্জন বয়ে আনতে সক্ষম হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

হাফেজ জাকারিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে বাউফলবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার এই অর্জন বাংলাদেশের জন্যও সম্মানের বলে অনুষ্ঠানে উপস্থিতরা উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর