সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বিদ্যানন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা।

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) রাজারহাট, কুড়িগ্রাম

– বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব পশ্চিম পাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রাতে জামায়াতের রাজারহাট উপজেলা সেক্রেটারী জনাব এ্যাড. আহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-দুর্দশা গভীরভাবে অনুভব করে জামায়াতের পক্ষ থেকে তাদের জন্য সামান্য উপহারের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি আপনাদের কষ্ট কিছুটা লাঘব করতে।”

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার একাধিক বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দুঃসময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জামায়াতের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও বৃহত্তর সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব পশ্চিম পাড়ার এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর