রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনসমাগম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী: তারেক রহমান নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান নিকলীতে অসহায় ইমামের পরিবারকে আর্থিক সহায়তা, অস্ট্রিয়া প্রবাসী মাওলানা আবদুস সাত্তার জিয়া-খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসার মধ্য দিয়ে এগিয়ে চলছে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভা।

পথসভায় কুমিল্লার মানুষের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি এ অঞ্চলেরই সন্তান। অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কুমিল্লার মানুষ অতীতে যেভাবে সোচ্চার হয়েছেন, ভবিষ্যতেও চাঁদাবাজি, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে একইভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষের কথা শোনা এবং তাদের দৈনন্দিন সমস্যাগুলো রাজনৈতিক আলোচনার কেন্দ্রে তুলে ধরাই এই লংমার্চের অন্যতম উদ্দেশ্য। তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের ন্যায্য অধিকারসহ বিভিন্ন ইস্যুতে মানুষের কণ্ঠস্বর তুলে ধরতেই এই কর্মসূচি।

তিনি আরও বলেন, কুমিল্লায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে—জনস্বার্থ ও অধিকার আদায়ের আন্দোলন কোনো একক দলের বিষয় নয়; এটি সাধারণ মানুষের আন্দোলন।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভা শেষে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর