বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপিকে দায়ী করলেন: এ টি এম আজহার ইসলাম হারানো না ছিনতাই দুই বছরের শিশুকে নিয়ে এলাকায় চাঞ্চল্য । খুঁজে পেলে সহযোগিতা করুন পিতা মাতার হাতে বাচ্চাটিকে তুলে দিন। 01907-797826 Unterstützt Sushi casino Kryptowährungen und Casino-Auszahlungen? Irwin casino VIP-Stufen und praktische Vorteile für Spieler ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা এনসিপির ৩৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপিকে দায়ী করলেন: এ টি এম আজহার ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের রায়ের প্রতি অবজ্ঞা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

তিনি বলেন, জনগণের ভোটে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ দাবিতে ৭ দফা কর্মসূচি নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ টি এম আজহারুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করছে। বিষয়টি নিয়ে সংসদে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে এবং জনগণের দাবির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হলেও তাতে কার্যকর সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে প্রতিবাদের পাশাপাশি রাজপথেও আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, চাঁদাবাজি, ব্যবসা-বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাব, হত্যা-ধর্ষণ ও দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন।

এ ছাড়া কুরআন-সুন্নাহভিত্তিক হেবা আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসব কারণে জামায়াতসহ ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলমসহ জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন থেকে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সাংবাদিক ও উত্তরাঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর