মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
No KYC Casinos: A Comprehensive Review Recenze online casina s licencí: Informace, rady a srovnání হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় চাকুসহ গ্রেফতার-১ রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

শেরপুরে জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালের তথ্য আগামী এক মাসের মধ্যে হালনাগাদ করার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা।এর আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, তথ্য সহজে পাওয়া গেলেও সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি ওয়েবপোর্টাল ব্যবহার করা প্রয়োজন। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সনাককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তথ্য অধিকার আইন ব্যবহার করে জনগণ আমাদের তথ্য দিতে বাধ্য করবে। আমি কমিটমেন্ট করছি, আগামী এক মাসের মধ্যে নালিতাবাড়ী উপজেলার সকল দপ্তরের ওয়েবপোর্টালের তথ্য হালনাগাদ করা হবে।

অনুষ্ঠানে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হক নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল নিয়ে সনাকের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, উপজেলার ৪০টি দপ্তরের মধ্যে মাত্র ৮টি দপ্তরের ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। এছাড়া ২৩টি দপ্তরের তথ্য বাতায়নে ৫০ শতাংশের কম তথ্য পাওয়া গেছে।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নিয়মিত ওয়েবপোর্টালের তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়।

সভায় সনাকের পক্ষ থেকে ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের জন্য সময়সীমা নির্ধারণ, তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল নিয়মিত হালনাগাদ রাখা, পরিবর্তনযোগ্য তথ্য নিয়মিত আপডেট করা এবং প্রতিষ্ঠানের যোগাযোগ ও অবস্থানের তথ্য সঠিকভাবে প্রকাশসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

সভায় আরও বক্তব্য দেন সনাক নালিতাবাড়ীর সভাপতি মো. আব্দুল ফাত্তাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর