নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাজমুল খন্দকার আবির
নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর বাস স্ট্যান্ড এলাকায় শাহজালাল মাদ্রাসার সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই একটি ট্রাক সড়কের পাশে থাকা স্থানীয় বাদলের দোকানের উপর উঠে গিয়ে গিয়ে পুরো দোকান ক্ষতিগ্রস্ত হয়ে ট্রাকের নিচে নিমজ্জিত হয় এবং সেই সাথে এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়াতে ট্রাকের চালক,হেলপার ও দোকানে থাকা তিনজন সহ সর্বমোট পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
০৩ অক্টোবর রাত আনুমানিক ১০ টার দিকে বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
এরই মধ্যে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করার জন্য বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।