মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম! কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের মাদকসম্রাগী সুফিয়ার আবারো সেই মুসলেকা নাটক! নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুটি সংগঠনকে সনদপত্র এবং দুইজনকে মোট ৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ দেশের অন্যতম সম্পদ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দুটি সংগঠনকে সনদপত্র এবং দুইজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর