মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন। কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জারইতলা ইউনিয়নের সাজনপুরের ১৩ সমাজের সমর্থনপ্রার্থী মামুন মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত

চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

 

ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলাপ্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও সমস্যার সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর এ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর