বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন। কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ফরহাদ হোসেন রাজ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি রাজা (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার রাজা পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলা নম্বর-১৫, তারিখ ৮ অক্টোবর ২০২৬-এর ১ নম্বর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৩০ বছর বয়সী এক তালাকপ্রাপ্ত নারী। তিনি আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশাযোগে ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে অভিযুক্তরা অটোরিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে রাজা, তার সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং তার স্বর্ণালংকার লুট করে। পরে ভুক্তভোগীকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
র‌্যাব সূত্রে আরও জানা যায়, একই মামলার ৩ নম্বর আসামি বাবু (২০)কে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের আভিযানিক দল।
গ্রেপ্তার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর