শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য পুলিশের জেলা জুড়ে বিশেষ অভিযানে নেই! বউ বাজারে রমরমা মাদক ব্যবসা,অভিযান ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী

কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/মোঃ আল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মো. তৈয়বুজ্জামান, অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, মাস্টার মো. ফজলুল হকসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে ৮ শতাধিক রুকন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মিলনমেলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর