শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য পুলিশের জেলা জুড়ে বিশেষ অভিযানে নেই! বউ বাজারে রমরমা মাদক ব্যবসা,অভিযান ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

 

​বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের এস আই মনোয়ার এর বিরুদ্ধে মাদক সহ দুই ব্যক্তিকে আটকের পর তিন লাখ টাকা লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।

এছাড়াও সাগর ও সোহেল নামের কাউকে তিনি গ্রেফতার করেননি, তিনি যে মাদক কারবারিদের গ্রেফতার করেছেন তারা হলেন একাধিক মাদক মামলার আসামি জনি ও শুভ। বরং ধৃত এই দুই মাদক কারবারিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।

​অভিযানের বিবরণ :
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দর ২১ নং ওয়ার্ডের রূপালী হাউজিং এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল পরিচালনা করে রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রূপালী হাউজিংয়ের ৯ নম্বর গলির পাকা রাস্তার ওপর কয়েকজন মাদকসেবী মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।
​আটক ও উদ্ধার: সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে বন্দর থানার স্বলেশ্বরচক এলাকার মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. জনি (৪০)-এর প্যান্টের পকেট থেকে ২ পিস এবং রূপালী হাউজিং ৯ নম্বর গলির বাসিন্দা মো. লিলু মিয়ার ছেলে মো. শুভ (৪০)-এর লুঙ্গির কোচর থেকে ২ পিসসহ মোট ৪ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রসঙ্গে বন্দর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ব্যক্তিগতভাবে সেবনের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক আদালত নং-৩) আদালতে পাঠানো হয়।

অপরদিকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি যা মাদক কারবারি সাগর ও সোহেল নামের দুজনকে আটক করে (০৩) তিন লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এসআই মো. মনোয়ার হোসেন বলেন:

​“টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সাগর ও সোহেল নামে কাউকে আমি চিনি না এবং এ ধরনের কোনো ঘটনায় আমি জড়িত নই। আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি এবং ইয়াবাসহ জনি ও শুভকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠিয়েছি। এছাড়াও ”আমি বন্দর পুলিশ ফাঁড়িতে প্রায় দুই মাস যাবত যোগদানের পর থেকে এই যাবৎ প্রায় ৭০ জনের উপরে মাদক সেবী ও ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করিয়েছি। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কতিপয় অসাধুচক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে আমার ধারণা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর