বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

মহানবী (স) কটুক্তি কারীর ফাঁসি কি দিচ্ছে ভারত?

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ বার দেখা হয়েছে

মুসলিম জাতির প্রাণের স্পন্দন ইসলামের মহানায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে আল আমিন নামে খ্যাতি দিতো তখনকার অমুসলিম জাতি। যার আদর্শে আজ সারা বিশ্ব সুখী। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খৃস্টান , সকল ধরনের ধর্মীয় লোকেরা পছন্দ করেন মহানবী (স) কে।

ভারতে এক দল ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর কটুক্তি করেছেন মহানবী (স)কে নিয়ে। তাদের ফাঁসির দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দল।

গত (সোমবার) সন্ধ্যায় কয়েকশ গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় ১২ হাজার মুসলিম ওইদিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তারা বিজেপি এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচার ও ফাঁসি চাইতে র‌্যালি করেছেন।

তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন মুসলিমরা।

‘ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ’ নামের এই র‌্যালি শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে, মুসলিমদের র‌্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়।

এদিকে বাংলাদেশ স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মুসলিম ছাত্ররা আন্দোলন করছেন ও বয়কট করছেন ভারতীয় পণ্যকে।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলেও এই কটুক্তি কারীদের নিন্দা জানিয়ে মিছিল সমাবেশ করেন।

গতকাল বৃষ্টিতে ভিজে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করেন ও ভারতের অন্য বয়কট করার জন্য জনগণের কাছে দাবি জানায়।

বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানরা এখন নিন্দার পাহাড় তুলে দিচ্ছেন ভারতের উপর। বর্তমানে ভারত এই কটুক্তি কারীদের ফাঁসি না দিয়ে বিশ্বের বিভিন্ন মুসলমান দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটা খুবই কঠিন হয়ে পড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর