মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা কারাবন্দীদের কল্যাণে গুরুত্বারোপ, কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক গাইবান্ধায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর জানাজায় জনতার ঢল নালিতাবাড়ীতে কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার যুবদল থেকে বহিষ্কার করা হলো এমপি মান্নানপুত্র সজীবকে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে

​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, মোঃ শাহীনুর ইসলাম শাহীন

“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২:০০ ঘটিকায় কিশোরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

​কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
​সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে এডিস মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতা রুখতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়— “মশা মারতে কামানের গোলার চেয়ে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।
​ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
​কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এবং অতিরিক্ত দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. নাজমুল হাসান।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
​কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ
জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
​পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর