রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!! কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু

দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে শহীদ পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, দেশের জন্য আত্মত্যাগকারীদের পরিবারকে সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আমির ইয়াকুত আলী ও উপজেলা সেক্রেটারি মুবারকুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে দিঘীরপাড় সেক্রেটারি হায়দার আলী, সভাপতি মো. মাসুম মিয়া, পৌরসভা সভাপতি রফিক মিয়া এবং বলিয়ার্দী সভাপতি আমরুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ কুদ্দুস মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর