শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন, উপহার দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করার বিরল সুযোগ পেয়েছেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়।

সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীরা সংসদ কক্ষের গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন, যা তাদের জন্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা। পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর