বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নকলায় ব্র্যাকের স্বপ্নসারথিদের ২১তম সেশন পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ি শেরপুর ( প্রতিনিধি )।

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ব্র্যাকের ‘স্বপ্নসারথি’দের ২১তম সেশন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নকলা উপজেলার চিথলিয়া গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’দের ২১তম সেশন ‘একবার না পারিলে দেখো শতবার’ অনুষ্ঠিত হয়।

এই সেশনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।সেশনের মূল আলোচ্য বিষয় ছিল নেতিবাচক চিন্তাগুলো খুঁজে বের করা এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলা। সেশনটি পরিচালনা করেন নকলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার মো. শহিদুল ইসলাম।

সেশন শেষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার মো. সেলিম রেজা, জেলা ব্র্যাক সমন্বয়ক ফারহানা মিল্কী, ম্যানেজার লিগ্যাল প্রোটেকশন এ বি এম জাহিদুল হাসান এবং সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. সাজ্জাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে নকলা উপজেলার নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমাদের মেয়েদেরকে তথ্য প্রযুক্তিতে আরও সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে আরও সোচ্চার হতে হবে। কিশোরীদের উৎপাদনমুখী হতে হবে। ব্র্যাকের এ উদ্যোগ সময়োপযোগী। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর