বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ী উপজেলা বনপাড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে এক আড়াই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে শিশু আব্দুল্লাহ এর চাচি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে শিশু টি কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর