শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতা বাড়িতে দেশি ও হাইব্রিড জাতের শাক সবজিতে দৃশ্যমান হয়ে উঠছে ভোগাই নদীর চরে ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

দেশি ও হাইব্রিড জাতের শাকসবজি চাষ ।ভোগাইয়ের চরে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহ। উজান থেকে নেমে আসা ঢল আর অবৈধ বালু উত্তোলনের ফলে ভোগাই নদীর পাড় ভেঙে প্রতিবছরই ভূমিহীন হন অনেক কৃষক, হারিয়ে ফেলেন চাষযোগ্য জমিটুকু। এমতাবস্থায় দুর্ভোগ নেমে আসে তীরবর্তী বাসিন্দাদের‌‌।


“এ-কুল ভাঙে ও-কুল ঘরে এইতো নদীর খেলা” – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই গানের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর এ-কূল ভেঙে ও-কূল গড়েছে। থেকে থেকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। আর সেই চর থেকেই ভাগ্যের চাকা ঘুরাতে মরিয়া স্থানীয় কৃষকেরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভেসে উঠা চরে শাকসবজি চাষ করেছেন তারা। চর থেকে ঢলের পানি নেমে যাওয়ার পর পলিমাটি পড়ে উর্বর হওয়াই কম খরচেই বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাকসবজি চাষের ফলে সবুজ অরণ্যে ছেয়ে গেছে ভোগাইয়ের চর। গত রোববার উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর তীরবর্তী দক্ষিণ কোন্নগর, ফকিরপাড়া ও বেনীরগোপ এলাকায় সরেজমিনে গেলে এসব চিত্র দেখা যায়।

কৃষক সূত্রে জানা যায় সীমিত-চাষ বা চাষ ছাড়াই আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি চরে চাষ করেছেন তারা। ইতিমধ্যে কিছু ফসল উঠতে শুরু করেছে। আশানুরূপ ফলন হলেও এসব শাকসবজির দাম কম থাকায় হতাশ কৃষকেরা। উজান থেকে ভাটি পর্যন্ত কয়েকশ কৃষক ভোগাইয়ের চরে চাষ করেছেন রবি মৌসুমের নানা জাতের শাকসবজি। কেউ বানিজ্যিক কেউবা পরিবারের পুষ্টি চাহিদা মেটাতেই এসব ফসল চাষে ঝুঁকেছেন।

কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, চলতি মৌসুমে ১০৯০ হেক্টর ফসলি জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর