বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার প্রশংসা—ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি শুভেচ্ছা ও কৃতজ্ঞতাপূর্ণ চিঠি প্রদান করেছেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

নির্বাচনে জামায়াতের ভূমিকার প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামির গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্যও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চিঠিতে প্রফেসর ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার—এসব ক্ষেত্রে সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

আমীরে জামায়াতের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে—নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমনটাই সরকারের আকাঙ্ক্ষা।

জাতীয় ঐক্য সুসংহত করতে ডা. শফিকুর রহমান অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চিঠির শেষাংশে প্রফেসর ড. ইউনূস মহান আল্লাহ তায়ালার কাছে আমীরে জামায়াতের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর