বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

ফুলবাড়ীতে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গ্রেপ্তার ।

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার দেখা হয়েছে

( কুড়িগ্রাম প্রতিনিধ)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে। । ১ নভেম্বর রোজ শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বিশেষ দপ্তর সূত্রের ভিত্তিতে তার গ্ৰামের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়। শনিবার (২রা নভেম্বর)সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে জানতে চাইলে

পুলিশ জানায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মুখে টিকতে না পেরে শেখ হাসিনার দেশত্যাগের পর (০৫ আগস্ট) তিনি দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। ৩১ শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে আসেন। তার বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশের অভিযান চালানো হয়।

তিনি গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধীতা করে মিছিলে হামলা, বাড়ি ঘর ও স্থাপনায় ভাঙচুর লুটপাপ ও অগ্নিসংযোগ করেন।এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন পৃথক দুই মামলা দায়ের করেন।এসব মামলায় তিনি এজাহার ভুক্ত আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ওই নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর