কিশোরগঞ্জের বিন্নাটিতে তাসমীউল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।