বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহা উপলক্ষে মহিনন্দ ইউনিয়নবাসীকে চেয়ারম্যান লিয়াকত আলীর শুভেচ্ছা। ঈদুল আযহায় সুতারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবির উদ্দিন ভূঁইয়া ১৯৯তম শোলাকিয়া ঈদজামাতে নিরাপত্তায় বিজিবি মোতায়েন বিসিক ভবনধসে নিহত রাসেল মিয়ার পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা ৮ নং মারিয়া ইউনিয়নের সকল জনগণকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এডভোকেট খালেদ হাসান জুম্মন ৮ নং মারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকলের প্রতি ঈদুল আজহা এর শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মোঃ শরীফ মিয়া ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বন্দর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাকিল হোসাইন বাপ্পি আরাফার ময়দানের সেই ঐতিহাসিক ভাষণ আজও মানবতার দিশারি জুলাই শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, বাউফলে মতবিনিময় ও উপহার বিতরণ ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

বিসিক ভবনধসে নিহত রাসেল মিয়ার পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিসিক ভবনধসে নিহত রাসেল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নজরুল ইসলাম। তিনি নিহত রাসেল মিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, মারিয়া ইউনিয়ন আমীর মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি আতিকুর রহমান তসলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ এবং জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর