বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

১৯৯তম শোলাকিয়া ঈদজামাতে নিরাপত্তায় বিজিবি মোতায়েন

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার (২৭ মে) সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

এছাড়াও পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, জেলা প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শোলাকিয়া ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন।

তিনি আরও জানান, ২ প্লাটুন বিজিবির নেতৃত্বে রয়েছেন মিজানুর রহমান চৌধুরী

এ বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। জামাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ

আগামী ঈদুল আযহার দিন সকাল ৯টায় ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে এ জামাত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর