মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি প্রদান ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও কর্মসূচি পাথরঘাটা থানা পরিদর্শনে জেলা প্রশাসক তাছলিমা আক্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা, জনবান্ধব পুলিশি সেবায় গুরুত্বারোপ স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে, গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতা বৃদ্ধি পাবে: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সিলেটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহ ভারী বর্ষণের শঙ্কা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে এআই প্রযুক্তির ব্যবহার, বসানো হবে ১৫টি স্মার্ট ডিভাইস নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ-উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা, গাছের চারা, ঋণ ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জসীম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার মিনা, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে সমবায় সমিতির ২২জন সদস্যদের মাঝে ১১লক্ষ ৫৫হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শতাধিক মানুষের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা সমবায় সদস্য এবং সেরা কর্মকর্তা কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

 

মোঃ অনিক চৌধুরী , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি নিউজনগর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর