শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

ইরান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে স্পীকারের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। আগমনের পর বিমানবন্দরে ইরানের ডেপুটি স্পীকার হামিদ রেজা হাজি বাবাই তাদের স্বাগত জানান।

বৈঠকের শুরুতে ইরানের স্পীকার বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। জবাবে বাংলাদেশের স্পীকার ইরানের সাম্প্রতিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানান।

আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও মতবিনিময় হয়।

বাংলাদেশের স্পীকার সাম্প্রতিক শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের সমাধানকে সমর্থন করে।

বৈঠকে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের পার্লামেন্ট স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ঊর্ধ্বতন সদস্য, ডেপুটি স্পীকার এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর