রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী অবৈধ ড্রেজার উচ্ছেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার দেখা হয়েছে

মুরাদনগরে টানা মোবাইল কোর্ট অভিযান, লাখাধিক টাকা জরিমানা

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা অনুযায়ী রায়তি বা ভূমি মালিককে ভূগর্ভস্থ সকল স্বার্থ থেকে বারিত করার বিধান কার্যকর রাখতে মুরাদনগর উপজেলায় ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

উপজেলা প্রশাসন, মুরাদনগরের তত্ত্বাবধানে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ড্রেজার, পাইপ অপসারণ এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিস্তারিতঃ

২১ জানুয়ারি ২০২৬
পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রাম থেকে ২টি ড্রেজার ও প্রায় ৫ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

১৯ জানুয়ারি ২০২৬
চাপিতলা ইউনিয়নের ওলোমুরিয়া গ্রাম থেকে ১টি ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭ ও ১৫ ধারায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

১৮ জানুয়ারি ২০২৬
শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে ১টি ড্রেজার ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

১৩ জানুয়ারি ২০২৬
ফুটপাত দখলমুক্ত ও বাজার মনিটরিং অভিযানে মোবাইল কোর্ট আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

১২ জানুয়ারি ২০২৬
যানবাহন অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়।

১১ জানুয়ারি ২০২৬
গোমতী নদী থেকে অবৈধ মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে মাটি কাটবে না মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয়।

একই দিনে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম এলাকা থেকে ১টি ড্রেজার ও আনুমানিক ১৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

অভিযান পরিচালনাঃ

উক্ত মোবাইল কোর্ট অভিযান উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর