বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে


আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম আবুল কালাম আজাদ (বয়স আনুমানিক ২৮), তিনি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে রৌমারী বাজারে মাদকের লেনদেন হতে পারে। এরপর তৎপরতা চালিয়ে কম্পিউটার গলি এলাকা থেকে আবুল কালাম আজাদকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করি।”

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।

এদিকে রৌমারী এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়রা পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর