রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শিবিরের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার শিবিরের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, মধ্য রাতের দিকে দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলো দগ্ধ হতে শুরু করে। বাজারের ব্যবসায়ীরা রাতের ঘুম ভেঙে দৌঁড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে অন্তত ১০টিরও বেশি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল , মুদি, কসমেটিক্স, চাউলের দোকান,ইলেকট্রনিক্স ও পোশাকের দোকান। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিমত, “রাতের বেলা সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই আগুন লেগে যায়। আমাদের সব পুঁজি শেষ হয়ে গেল। এখন কীভাবে চলব বুঝতে পারছি না।”
চালের দোকানগুলোতে কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের অর্থনীতি হুমকির মুখে। অনেকে ঋণ করে দোকানে মালামাল উঠেছিল সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে পরিবার পরিজন নিয়ে কীভাবে বাঁচব, সেটা এখন বড় প্রশ্ন।”
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির হিসাব করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বস্ত করেছেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য সরকার উদ্যোগ নেবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে প্রশাসন তদন্ত শুরু করেছে। এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
শিবিরের ডাঙ্গী বাজারের অগ্নিকাণ্ড শুধু কয়েকটি দোকানের ক্ষতি নয়, এটি অনেক পরিবারের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি করেছে। ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত আর্থিক সহায়তার প্রত্যাশা করছেন। প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে হয়তো তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর