বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকের ‘হা হা’ রিঅ্যাক্টকে কেন্দ্র করে বাল্যবন্ধুর হাতে কলেজছাত্র খুন

  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতা বাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার নয়াবিল গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নাইম বাদশা (১৮) নয়াবিল গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারী নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদ (২০)-কে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সবুজ একই উপজেলার আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে এবং নাইমের বাল্যবন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ আহমেদ গাজীপুরে একটি সিকিউরিটি গার্ডের কাজ করতেন। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে নাইম বাদশা ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় সবুজ ক্ষুব্ধ হন এবং নাইমকে হুমকি দেন।

শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সবুজ মোবাইল ফোনে নাইমকে তাদের বাড়ির অদূরে নয়াবিল কৃষি ব্যাংকের পেছনের নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সবুজ পেছন থেকে নাইমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এসময় নাইমের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

গুরুতর আহত অবস্থায় নাইমকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করে ফেলে এবং পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত সবুজ আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি সামান্য ফেসবুক রিঅ্যাক্টকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহত নাইমের পরিবার ও সহপাঠীরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর