সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

শেরপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

শেরপুর জেলা ( প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসারের দ্রুত গ্রেফতার ও অপসারণের দাবিতে গত ১৬ জুন সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকে কেন্দ্র করে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের সদস্য ফিরোজ আহম্মেদ এবং ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে কাকরকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যখন ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছায়, তখন চেয়ারম্যান নিয়ামুল কাউসার তার অনুসারীদের নিয়ে মিছিলের গতি রোধ করেন এবং বাধা দেন।

চেয়ারম্যানের বাধা দেওয়ার প্রতিক্রিয়ায় উভয় পক্ষের মধ্যে তীব্র কথাবার্তা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়। স্থানীয় জনগণ দ্রুত জড়ো হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিছু সময় উত্তেজনা চললেও, স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চেয়ারম্যান নিয়ামুল কাউসার বিক্ষোভকারীদের “সন্ত্রাসী চাঁদাবাজ” হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, বিক্ষোভকারীরা তার কাছে চাঁদা চেয়েছিল এবং তিনি তা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে এই “মিথ্যা বানোয়াট বিক্ষোভ মিছিল” করা হয়েছে।
অন্যদিকে, উপজেলা যুবদলের সদস্য ফিরোজ আহম্মেদ চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, নিয়ামুল কাউসার “ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনার দূষর” এবং ৫ই আগস্ট নালিতাবাড়ী পৌরসভার ভাঙচুর মামলার ৩নং আসামি। ফিরোজ আহম্মেদ আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকারের সময় চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি ৫ই আগস্টের ঘটনার পর নিয়ামুল কাউসার নিজেকে বিএনপি দাবি করছেন বলেও তিনি উল্লেখ করেন।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইউপি বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কমল হোসেন এবং ইউপি বিএনপির ০১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর