শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শেরপুর-২ এ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার, শেষ জনসভায় মানুষের ঢল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির পক্ষে শেষ নির্বাচনী জনসভায় ভোটারদের ঢল নামছে । জনসভাটি নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার পক্ষে শক্ত অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটাররা জনসভাস্থলে আসতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


জনসভায় নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আপনাদের সহযোগিতায় আমরা চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক তুকাত গাজী উসমান এবং পাশা বিশ্ববিদ্যালয়, তুরস্ক-এর অধ্যাপক ড. হাফিজুর রহমান। তারা বলেন, আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে শেরপুর-২ আসনে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে মু. গোলাম কিবরিয়া ভিপি কান্নাজড়িত কণ্ঠে বলেন,এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলবো।

জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দোলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

জনসভায় উপস্থিত জনতার ব্যাপক অংশগ্রহণ ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে, যা শেরপুর-২ আসনে নির্বাচনের শেষ মুহূর্তে দাঁড়িপাল্লার পক্ষে গণসমর্থনের দেখা দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর