শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরন।

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

নালিতাবাড়ীতে পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরন।

শেরপুর জেলা ( প্রতিনিধি)

২৫ জুন, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির পর উপজেলা হলরুম মেঘমালায় পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।আলোচনা সভা শেষে ইউএনও ফারজানা আক্তার ববি উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি মাদ্রাসাসহ মোট ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি – এই তিন ধরনের চারটি করে গাছের চারা বিতরণ করেন। এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর