বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

অদম্য মেধাবী নাজমুস সাকিবের স্বপ্নপূরণে সহযোগিতা চাই ভ্যানচালক বাবা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

শেরপুর জেলা ( প্রতিনিধি)

অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমে সব বাধা জয় করে অবশেষে নিজের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে নালিতাবাড়ীর এক ভ্যানচালকের ছেলে নাজমুস সাকিব। এবার জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ৭৫তম মেধাস্থান অর্জন করে সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মনোনীত হয়েছে। তার এই সাফল্যে তারাগঞ্জ ফাযিল মাদ্রাসার শিক্ষক ও পরিবারে আনন্দের বন্যা বইছে।

তবে, ছেলের উচ্চশিক্ষার খরচ নিয়ে চিন্তায় পড়েছেন দরিদ্র বাবা।প্রতিকূলতা পেরিয়ে মেধাবী নাজমুসের জয়যাত্রা কোভিড-১৯ মহামারির সময় নাজমুসের পরিবারে চরম আর্থিক সংকট নেমে আসে। পড়াশোনা চালিয়ে যাওয়া যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক তখনই হাল ধরেন অদম্য নাজমুস। নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই নালিতাবাড়ীর একটি স্বর্ণের দোকানে চাকরি শুরু করে সে। গত পাঁচ বছর ধরে দিনে কাজ আর রাতে অনলাইনে বিভিন্ন পেইড কোর্স থেকে পড়াশোনা চালিয়ে সে নিজেকে তৈরি করেছে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য। দিনের বেলায় কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে নিজের পড়াশোনার খরচ জুগিয়েছে, আর রাতের নীরবতায় ডুবে থেকেছে বইয়ের পাতায়। তার এই নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।

পরিবারের ৪ ভাই-বোনের মধ্যে সাকিব ৩য়।
বাবার আকুল আবেদন ছেলের স্বপ্ন যেন থেমে না যায়”
নাজমুসের বাবা একজন ভ্যানচালক। ছেলের এই অভূতপূর্ব সাফল্যে তিনি গর্বিত হলেও, তার চোখে এখন অজানা ভবিষ্যৎ চিন্তার ছাপ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ, বইপত্র কেনা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন তার মেধাবী ছেলের উচ্চশিক্ষার স্বপ্ন আর্থিক সংকটের কারণে মাঝপথে থেমে না যায়। সকলের সম্মিলিত সহযোগিতাই পারে নাজমুসের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং তাকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর