রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার: পলাতক অভিযুক্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই পাশবিক ঘটনায় অভিযুক্ত যুবক আতিকুর রহমান (২৫) পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি আরেক শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। এ সময় আতিকুর রহমান তাদের দোকান থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটু দূরের একটি পরিত্যক্ত ভিটার বাগানে নিয়ে যায়। সে সঙ্গে থাকা অন্য শিশুটিকে রাস্তায় বসিয়ে রেখে ওই কন্যাশিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসলে বিষয়টি প্রকাশ পায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুর মা নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “অভিযুক্ত আতিকুর রহমানকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর