শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান: ৯ জন কারাদণ্ডপ্রাপ্ত, ৯টি ট্রাক জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এবং কালাকুমা এলাকায় গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল ৯:৩০টা পর্যন্ত অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করার অপরাধে ৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৯টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল বলে অভিযোগ রয়েছে, যা পরিবেশ ও সড়কের ব্যাপক ক্ষতি সাধন করছে।

গ্রেফতার কৃতরা হলেন জামির হোসেন (৩২), পিতা মগর আলী, সাং- কালাকুমা – ১৫ দিনের কারাদণ্ড মো: গাজী শেখ (২৮), পিতা আজিজুল শেখ, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড
আরিফুল ইসলাম সোহাগ (২২), পিতা আব্দুল কাদির জিলানী, সাং- মধ্যকটিচরপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ – ৭ দিনের কারাদণ্ড মো: রাকিব হোসেন (২২), পিতা মো: হাফেজ আলী, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড আব্দুল রাসেল (২৫), পিতা আব্দুল লতিফ, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড মো: মমিন মিয়া (২০), পিতা মঞ্জুরুল মিয়া, সাং পাকুন্দিয়া, কিশোরগঞ্জ – ৭ দিনের কারাদণ্ড জহুরুল ইসলাম খোকন (৪২), পিতা মৃত জিন্নত আলী, সাং কালাকুমা, নালিতাবাড়ী – ১৫ দিনের কারাদণ্ড মো: আব্দুল কাদির (৩৩), পিতা আমজাত আলী, সাং উত্তর আন্ধারুপাড়া, নালিতাবাড়ী – ৭ দিনের কারাদণ্ড মো: রুকন (২৭), পিতা মৃত আজিজুল হক, সাং বাগানগ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং সরকারি নীতিমালা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর