শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নদীতে হারিয়ে যাওয়া জীবন: জিঞ্জিরামে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন অবহেলিত বৃদ্ধা জহুরা খাতুন

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাউয়ার চর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ৯০ বছর বয়সী বৃদ্ধা জহুরা খাতুন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর, শুক্রবার দুপুরে নদীতে কচুরিপানার মধ্যে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারে তার প্রতি ছিল অবহেলা ও অযত্ন। বয়সের ভারে ন্যুব্জ হয়েও প্রতিদিনের ঘর-সংসারের কাজ শেষ করে নদীতে যান গোসল করতে। সেই অভ্যাসই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ।

স্থানীয় এক প্রতিবেশী জানান, “আমরা প্রায়ই দেখতাম জহুরা খাতুন একাই সব কাজ করেন, কেউ কখনো তার খোঁজ নিত না। খুব কষ্ট করে জীবন কাটাচ্ছিলেন তিনি।”

এই ঘটনাটি শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সমাজে বয়স্কদের প্রতি অবহেলার এক করুণ প্রতিচ্ছবি। জহুরা খাতুনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজে বয়স্কদের সুরক্ষা ও যত্ন কতটা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর