সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নালিতাবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার গড়কান্দা এলাকায় আয়োজিত এক জনসভায় এই কর্মসূচির সূচনা হয়। উপজেলা ও শহর বিএনপির একাংশ এ কর্মসূচির আয়োজন করে।

জনসভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যুৎ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম রিপন, আলী আকবর চান্দু এবং রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন। বক্তারা বলেন, সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে দলকে তৃণমূল থেকে আরও সংগঠিত করতে হবে। একইসঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর