বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

প্রতিবেদক 🙁 সাইদুল আরেফিন সাদী)

ফেনী, ১০ জুলাই ২০২৫:

টানা ভারী বর্ষণ ও মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির ফলে ফেনীর তিনটি গুরুত্বপূর্ণ উপজেলা—ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া—ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ইতোমধ্যে কয়েক ডজন গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

এই দুর্যোগময় পরিস্থিতিতে মানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১০ জুলাই (বুধবার) দিনব্যাপী সংগঠনটির ফেনী জেলা ও শহর শাখার উদ্যোগে তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে পানিবন্দী মানুষদের উদ্ধার করা হয় এবং তাদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করা হয়। যেসব এলাকায় নৌকা ছাড়া যাতায়াত সম্ভব নয়, সেখানে সদস্যরা নিজ দায়িত্বে নৌকার মাধ্যমে খাবার পৌঁছে দেন।

কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা শাখা ও শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা বলেন, “আমরা মানবিক দায়িত্ব থেকে এই কার্যক্রম পরিচালনা করছি। যতদিন এই সংকট চলবে, ততদিন ছাত্রশিবিরের পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বন্যা কবলিত এলাকায় আরও সহায়তা পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে জনসাধারণ ও দানশীলদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর