শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

গোমতী নদীর পাড়ে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

গোমতী নদীর পাড়ে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে (কুমিল্লা): অনিক হাসান


গোমতী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত যুবকের নাম আমির হামজা আমজাদ (২৪)। তিনি মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং কালা মিয়া ও নুরজাহান বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে পারিবারিক একটি বিষয়ে রাগ করে আমজাদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নদীর পাড় থেকে লাশ উদ্ধারের ছবি, সাথে থাকা মোবাইল ফোন ও পরনে থাকা কাপড় দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিশ্চিত হন যে এটি তাদের নিখোঁজ ছেলে আমজাদ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর