বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল ৫ আগস্ট।

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

স্বৈরশাসনবিরোধী ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য গণমিছিল।

আগামী ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বাদ আছর, কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই গণমিছিল। এতে অংশ নেবেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সংগঠনের কর্মীসহ সর্বস্তরের জনগণ।

আয়োজক সূত্রে জানা গেছে, গণমিছিলে অংশগ্রহণকারীরা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটির তাৎপর্য স্মরণ করবে এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাবে।

এই গণমিছিলের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নতুন করে জনসম্পৃক্ততা গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

জেলা জামায়াত এক বিবৃতিতে বলেন,

“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার সম্মিলিত প্রতিবাদের এক অনন্য নজির। আমরা সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।”

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর