বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কিশোরগঞ্জে প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা স্বাধীন দেশে নৃশংসতার চরম দৃষ্টান্ত। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—
সিনিয়র সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কার্যনির্বাহী সদস্য কাওসার আহমেদ টিটু ও মো. আমিনুল হক সাদী।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর