শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। পরবর্তীতে গাড়ির চালককে আটক করা হয় নালিতাবাড়ী পৌর এলাকা থেকে । জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে মদগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে টহলরত পুলিশ দেখে একটি প্রাইভেটকার রাস্তার পাশে থাকা একটি বাড়ির সামনে রেখে পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় জড়িতরা। পরবর্তীতে গাড়ির চালক সাজ্জাদ হোসেন রকি (২৮), পিতা মুজিবুর রহমান বাচ্চু, গ্রাম পশ্চিম ফুলবাড়িয়া, থানা ও জেলা জামালপুর সদর তাকে নালিতাবাড়ী পৌর এলাকা থেকে আটক করা হয়

পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিট ও বুট ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ পাওয়া যায়। এর মধ্যে ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মোট ২৯৭ বোতল মদ ছিল। প্রাইভেটকার ও মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান । গাড়ির চালক সাজ্জাদ হোসেন রকি এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর