শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন।

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাব নালিতাবাড়ীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান ও সদস্য হারুন অর রশিদ।

সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ারসহ আরও অনেকে।

বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না।

মানববন্ধনে নালিতাবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর