বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

হুবেই প্রদেশে ২০ বছর ধরে হাতুড়ি হিসেবে ব্যবহৃত আস্ত গ্রেনেড

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

চীনের হুবেই প্রদেশে ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। ৯০ বছরের এক বৃদ্ধা টানা দুই দশক ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোলমরিচ গুঁড়ো করা, আখরোট ভাঙা, দেয়ালে পেরেক ঠোকার মতো দৈনন্দিন নানা কাজে তিনি এটি ব্যবহার করতেন।

বৃদ্ধার ভাষ্যমতে, বহু বছর আগে জমি খুঁড়তে গিয়ে তিনি এই ধাতব বস্তুটি পান। জিনিসটি আসলে কী, তা বুঝতে না পেরে তিনি সেটিকে সাধারণ হাতিয়ারের মতো ব্যবহার শুরু করেন। দীর্ঘ সময় ধরে এমন বিপজ্জনক বিস্ফোরক ব্যবহার করলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

সম্প্রতি বিষয়টি স্থানীয়দের নজরে এলে খবর পৌঁছে যায় পুলিশের কাছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিশেষজ্ঞ দলের সহায়তায় গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিস্ময় ও শিহরণ প্রকাশ করে মন্তব্য করছেন—এ যেন মৃত্যুর সাথে প্রতিদিনের বসবাস।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর