শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আইএবি কিশোরগঞ্জ পৌর সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মাওলানা কে. এম. নাজিমুদ্দীন, সেক্রেটারি মুফতী জোবায়ের আহমাদ

অদ্য ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কিশোরগঞ্জ সদর আসন-১ (সদর-হোসেনপুর) নির্বাচন পরিচালনা অফিসে আইএবি কিশোরগঞ্জ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

আইএবি জেলার সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ

জেলার দপ্তর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম

জেলার ত্রাণ ও কল্যাণ সম্পাদক ও সদর শাখার সেক্রেটারি জনাব সাদেকুল ইসলাম সাদেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“দেশের মানুষ গত ৫৩ বছরে অনেক দলমতকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি; পরিবর্তন হয়েছে কেবল তাদের ভাগ্যের যারা ক্ষমতায় এসেছে। তাই আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই—একবার অন্তত ইসলামকে ক্ষমতায় আনুন। আমরা ইনশাআল্লাহ নামাজের কাতারের মতো সুন্দর একটি সমাজ আপনাদের উপহার দেবো।”

সভাপতির সমাপনী বক্তব্যে জনাব রুকন উদ্দিন পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটি

সভাপতি: মাওলানা কে. এম. নাজিমুদ্দীন (সাবেক সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা)

সহ-সভাপতি: অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জনাব হাবিবুর রহমান ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব দেলোয়ার হোসেন

সেক্রেটারি: মুফতী জোবায়ের আহমাদ (সাবেক সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ বিভাগ)

জয়েন্ট সেক্রেটারি: সৈয়দ জাফর ইমাম সুজন (সাবেক সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখা)

সাংগঠনিক সম্পাদক: মুফতী আহমাদুল্লাহ বিন ফরিদ (সাবেক সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা)

প্রচার ও দাওয়াহ সম্পাদক: শ ম সানজিদুল হক (সাবেক স্কুল ও কলেজ সম্পাদক ও শহর সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা)

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মুহাম্মাদ আশিক খাঁন

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: আখতারুজ্জামান শুভ

অনুষ্ঠান শেষে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে দোয়া পরিচালনা করেন আইএবি জেলা সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ।
দোয়া শেষে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
এডমিন
আইএবি মিডিয়া সেল কিশোরগঞ্জ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর