শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে বন্ধুর ডাকে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন তুলা মিয়া।

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর ডাকে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন তুলা মিয়া (৩৫ )উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছালাতলা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হক (৩৮) একই ইউনিয়নের গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়ার বন্ধু নাজমুল হোসেন তাকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর