শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নিখোঁজের তিনদিন পর কচুরি পানার নিচে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ।

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে নিখোঁজের তিনদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩) আগস্ট বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পরিবার রবিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে মাইমুনার কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কচুরি পানার নিচে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি মাইমুনার বলে শনাক্ত করেন।
নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, এটি হত্যা নাকি দুর্ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে যদি হত্যা হয়ে থাকে, জড়িতদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন,আমাদের কারো প্রতি আপাতত কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের পর সত্য প্রকাশ হবে বলে আশা করি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর